খেলাধুলা ডেস্কঃ ফিফা র্যাঙ্কিংয়ের সর্বশেষ হালনাগাদে এক ধাপ পিছিয়েছে ব্রাজিল। অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে টানা জয় পেলেও প্রকাশিত নতুন তালিকায় ষষ্ঠ স্থানে নেমে গেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
ব্রাজিলকে টপকে পঞ্চম স্থানে উঠে এসেছে পর্তুগাল। উয়েফা নেশনস লিগে দুর্দান্ত ছন্দে থাকা দলটি রোববার নরওয়েকে ২-১ গোলে হারিয়ে টানা চতুর্থ জয় পেয়েছে। এতে রেটিং পয়েন্ট বাড়িয়ে মরক্কো ও ব্রাজিলকে পেছনে ফেলেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল।
পর্তুগালের উত্থানে ব্রাজিল এক ধাপ পিছিয়ে ষষ্ঠ স্থানে নেমেছে। অন্যদিকে মালির সঙ্গে ড্র করে পয়েন্ট হারানো মরক্কো নেমে গেছে সপ্তম স্থানে।
শীর্ষ চারেও অবশ্য কোনো পরিবর্তন হয়নি। স্পেনকে পেছনে রেখে দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা। তালিকায় তৃতীয় ফ্রান্স এবং চতুর্থ ইংল্যান্ড।
প্রকাশক ও সম্পাদকঃ আকরামুল হক
নির্বাহী সম্পাদকঃ নুসরাত জাহান মিশু
ফোন নাম্বারঃ 01718246730
ফোন নাম্বারঃ 01868533641
Email: News@amadershomoykal.pro
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়ঃ ৩০-৩১, দিলকুশা সি/এ, মতিঝিল, ঢাকা-১০০০
Copyright © 2025 All rights reserved আমাদের সময় কাল